ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি শুরু হয়েছে সোমবার। এর মধ্য দিয়ে স্বাধীনতার মহান নায়কের হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হলো। রাষ্ট্রপক্ষ আশা করছে এ বছরের মধ্যেই এ আপিলের নিষ্পত্তি হবে।
সকাল পৌনে ১০টায় আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়।
বিচারপতিরা হলেন- মো. তাফাজ্জাল ইসলাম, মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে শুনানি শুরু হয়েছে।
এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদার পক্ষে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন শুনানি করছেন। তিনি এ আপিলের পেপারবুক পাঠ করছেন।
রোববার বেঞ্চটি গঠন করেন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন।
বেঞ্চ গঠনের পর এ মামলার আপিল শুনানি এ বছরের মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি রোববার সাংবাদিকদের বলেন, "বহুদিন ধরে এ মামলার শুনানির প্রতীক্ষা করছিলাম। শুনানি শুরু ও শেষ হলে জাতি স্বস্তি পাবে।"
মাহবুবে আলম জানান, এ মামলায় সহায়তায় অ্যাটর্নি জেনারেলের দপ্তরের অন্তত ১০ জন আইন কর্মকর্তার একটি দল কাজ করবে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়।
বিচারিক আদালত ১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
আপিল বিভাগের নতুন বেঞ্চ গঠনের পর মামলাটিতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আনিসুল হক রোববার সাংবাদিকদের বলেন, "আপিল বিভাগের বেঞ্চ গঠিত হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হলো। কাল (সোমবার) থেকে শুনানি শুরু করা যাবে।"
রাষ্ট্রপক্ষ এ মামলার সংক্ষিপ্তসার নির্দিষ্ট সময়ে আপিল বিভাগে জমা দেয়নি বলে স
bdnews24