২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নিউ জিল্যান্ডে হাই কমিশন হচ্ছে বাংলাদেশের

সেখানকার কনস্যুলার সেবা এতোদিন অস্ট্রেলিয়া থেকে দেওয়া হচ্ছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2024, 06:07 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

নিউ জিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে হাই কমিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে সায় দেওয়া হয়।

নিউ জিল্যান্ডে হাজার দশেক বাংলাদেশি বসবাস করছেন, যাদের মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রায় এক হাজার শিক্ষার্থী আছেন। দেশটি বিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্র হওয়ায় এতোদিন অস্ট্রেলিয়া থেকে কনস্যুলার সেবা দেওয়া হচ্ছিল। তাতে বিপুল অর্থ ব্যয়সহ নানা প্রতিকূলতার সম্মুখীন হয়ে থাকেন প্রবাসীরা।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নিউ জিল্যান্ডে ভারত, পাকিস্তানসহ ৭২টি দেশের কূটনৈতিক মিশন রয়েছে। সেখানে বাংলাদেশের মিশন স্থাপনে যাবতীয় ব্যয় পরবর্তী অর্থবছরে (২০২৫-২৬) নির্বাহ করা হবে।

বর্তমানে বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চলে বাংলাদেশের দূতাবাস, হাই কমিশন বা কনস্যুলার কার্যালয় রয়েছে।