১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রংপুরের নয়টি বিদ্যুৎ উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি করবে সরকার

এসব উপকেন্দ্রের হালনাগাদকরণে নকশা, প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, বসানো এবং পরীক্ষার জন্য যাবতীয় সরঞ্জাম কেনার প্রস্তাবে সায় মিলেছে।

রংপুরের নয়টি বিদ্যুৎ উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি করবে সরকার
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2026, 04:36 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

দেশের উত্তরবঙ্গের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রংপুর অঞ্চলের নয়টি বিদ্যুৎ উপকেন্দ্রর সক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর জন্য এসব উপকেন্দ্রের হালনাগাদকরণে নকশা, প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, বসানো এবং পরীক্ষার জন্য যাবতীয় সরঞ্জাম ক্রয়ের প্রস্তাব সায় দিয়েছে সরকার।

সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বুধবারের সভায় এর অনুমোদন মেলে; সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

পরে অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে হলেছে, “নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মর্ডানাইজেশন' প্রকল্পের জন্য এই প্যাকেজ কেনার প্রস্তাবে সায় মেলে।”

নেসকো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান; এটি উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার আওতাধীন ৩৯টি উপজেলা শহর ও শহরাঞ্চলের গ্রাহকগণকে ৬০ টি বিক্রয় ও বিতরণ এবং বিদ্যুৎ সরবরাহ করে আসছে।

এর মধ্যে গতবছর ১৭ সেপ্টেম্বর একনেক সভায় নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মর্ডানাইজেশন’ প্রকল্পের অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার।

এ প্রকল্পের আওতায় রয়েছে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলা শহর এবং ৩৯টি উপজেলা শহর।

ক্রয় কমিটির সভায় রংপুর অঞ্চলের নয়টি ৩৩/১১ কেভি সাব-স্টেশন হালনাগাদে কেনাকাটার কথা বলা হয়।

এদিন পঞ্চগড় জেলার বোদা উপজেলায় সেতু নির্মাণের ক্রয়েও সায় দেয় ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি।