১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আদালত ‘অবমাননা‘: হাই কোর্টে ক্ষমা চাইলেন আলাল

আলালের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাই কোর্ট; আগামী সপ্তাহে এ ব্যাপারে আদেশ দেওয়া হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 04:13 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য হাই কোর্টের তলবে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

মঙ্গলবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। 

আলালের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

ইউটিউবে আলালের প্রচারিত একটি বক্তব্যের ভিডিও গত ২৫ এপ্রিল প্রধান বিচারপতির নজরে আসে। পরে প্রধান বিচারপতির আদেশে ২৯ এপ্রিল বিষয়টি হাই কোর্টের এই বেঞ্চে উপস্থাপন করা হয়।

মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে গত ৫ মে রুল জারি করে এই বেঞ্চ। মঙ্গলবার তাকে হাজির হয়ে জবাব দিতে বলা হয়। 

সেইসঙ্গে ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই বক্তব্যের ভিডিও লিংক সরাতে বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশ দেয় হাই কোর্ট।

আলালের আইনজীবী জয়নুল আবেদীন বলেন, “আলাল আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। আদালতকে তার পক্ষ থেকে আমরা বলেছি, তিনি যেহেতু হাইয়েস্ট কোর্টের একজন মেম্বার, তার কোনো ইচ্ছা ছিল না কোর্টকে ডিসরিগার্ড করা। 

“আদালত আমাদের কথা শুনে তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। আগামী সপ্তাহে যেকোনো দিন আদেশের জন্য দিন ধার্য করেছেন।“  

'অবমাননাকর' মন্তব্য: আলালকে হাই কোর্টে তলব

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আলাল 

দুই মামলায় আলতাফ ও আলালের জামিন

বিএনপির আলতাফ আরও ৩, আলাল ৪ মামলায় গ্রেপ্তার