১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘অবমাননাকর’ মন্তব্য: আলালকে হাই কোর্টে তলব

১৪ মে মোয়াজ্জেম হোসেন আলালকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

‘অবমাননাকর’ মন্তব্য: আলালকে হাই কোর্টে তলব
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 04:04 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

বিচার বিভাগ নিয়ে ‘অবমাননাকর‘ মন্তব্যের ব্যাখ্যা দিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে তলব করেছে হাই কোর্ট। 

আগামী ১৪ মে তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেয়।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আদেশের অনুলিপি তার হাতে এসেছে। তারা বিষয়টির আইনগত দিক বিবেচনা করে দেখছেন। আগামী ১৪ মে তিনি আদালতে উপস্থিত হয়ে এ ব্যাপারে ব্যাখ্যা দেবেন।

ইউটিউবে আলালের প্রচারিত একটি বক্তব্যের ভিডিও গত ২৫ এপ্রিল প্রধান বিচারপতির নজরে আসে। পরে প্রধান বিচারপতির আদেশে ২৯ এপ্রিল বিষয়টি হাই কোর্টে উপস্থাপন করা হয়।

মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

সেইসঙ্গে ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই বক্তব্যের ভিডিও লিংক সরাতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।