০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সমস্যার সমাধানে চা বাগান মালিকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী

শনিবার বিকাল ৪টায় গণভবনে ‘সরাসরি’ এ বৈঠক হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস।

সমস্যার সমাধানে চা বাগান মালিকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী

সিলেটের একটি চা বাগানে আন্দোলনে চা শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 10:41 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের আন্দোলনের মধ্যে তাদের সমস্যার সমাধানে চা বাগানের মালিকদের সঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী বাগান মালিকদের সঙ্গে সরাসরি বৈঠক করবেন বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

দৈনিক মজুরি ১২০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ১৭ দিন ধরে আন্দালন করে যাচ্ছেন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রায় দেড়শ বাগানের শ্রমিকরা।

এসময়কালে ধর্মঘটের পাশাপাশি তারা বিভিন্ন মহাসড়ক অবরোধ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

এর মধ্যে ধর্মঘটের ১২ দিন পর গত ২০ অগাস্ট প্রধানমন্ত্রীর আশ্বাসে মজুরি বাড়িয়ে ১৪৫ টাকা করার ঘোষণার পর শ্রমিক ইউনিয়ন কাজে ফেরার ঘোষণা দিলে কয়েকটি বাগানে শ্রমিকরা কাজে নেমেছিলেন। কিন্তু পরে অন্যরা এ মজুরি মানেননি এবং আবার কাজ বন্ধ করেন।

তারা আগের মতই ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন।

তাদের দাবি, প্রধানমন্ত্রী নিজের মুখে না বললে তারা সরকারি কর্মকর্তাদের কথায় আস্থা রাখতে পারছেন না।

মজুরি বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী ভিডিওতে হলেও তাদের উদ্দেশে আশ্বাস দিলে তারা কাজে ফিরবেন।

দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে গত ৯ অগাস্ট থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন দেশের ২৪১টি চা বাগানের প্রায় সোয়া লাখ শ্রমিক। প্রথম চারদিন শ্রমিকরা প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। ১৩ অগাস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেন শ্রমিকরা।

এখনও সিলেটের অধিকাংশ বাগানের শ্রমিক কাজে ফিরেননি। শুধু গুটিকয়েক বাগানের শ্রমিকরা কাজ করছেন।

আরও পড়ুন:

পুরানো খবর:

মজুরি বাড়াতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান চা শ্রমিকরা
চা শ্রমিক আন্দোলন অব্যাহত: মৌলভীবাজারে কয়েক স্থানে অবরোধ
চা শ্রমিক আন্দোলনের সমর্থনে মানববন্ধন শিক্ষার্থীদের
চা শ্রমিকের মজুরি বেড়ে ১৪৫ টাকা, আন্দোলন প্রত্যাহার
ভরা মৌসুমে শ্রমিক ধর্মঘটে শঙ্কায় চা বাগান
১২০ টাকায় কীভাবে সংসার চলে, প্রশ্ন চা শ্রমিকের
অনির্দিষ্টকালের ধর্মঘটে চা শ্রমিকরা