২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের পরীক্ষা স্থগিত

স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2024, 10:31 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত রোববারের সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রোববারের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত করা হয়েছে।”

স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে। 

পরীক্ষার অন্যান্য সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।