২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে ফিরতি ভিড় নেই

ঈদের সরকারি ছুটি শেষে প্রথম কর্মদিবসে রাজধানীমুখী মানুষের খুব একটা ভিড় দেখা যায়নি ঢাকার সদরঘাটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 05:48 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

সোমবার দুপুর পর্যন্ত সদরঘাটে ৫৫টি লঞ্চ এসেছে ১৫টি ছেড়ে গেছে জানিয়ে বিআইডব্লিউটিএর পরিদর্শক (টিআই) মো. সোলায়মান বলেন, “যাত্রী এখনো আসাতে শুরু করেনি।”

এবার শনিবার ঈদ হওয়ায় তিন দিন সরকারি ছুটির দুই দিনই সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে। ফলে অনেকেই তিন-চার দিন বাড়তি ছুটি নিয়ে গ্রামে গেছেন পরিবারের সঙ্গে ঈদ করতে।

এ কারণে সপ্তাহের শেষভাগে ঢাকামুখী মানুষের ঢল নামবে বলে মনে করছেন ঢাকা-চাঁদপুর রুটের আসা-যাওয়া-২ লঞ্চের ম্যানেজার ফরহাদ।

ফিরতি পথের যাত্রীদের ভিড় শুরু না হলেও অনেককে ঈদের পর গ্রামের বাড়িতে যেতে দেখা যায় এদিন।

ইকবাল নামে লালবাগের এক দোকানী জানান, ঈদের আগে ভিড়ের কারণে তার বাড়ি যাওয়া হয়নি। তাই স্ত্রীকে নিয়ে ঈদের পর ঘোষের হাট যাচ্ছেন।