২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

নাটোর শহরে মোটারসাইকেলের ধাক্কায় এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 05:25 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

রোববার কানাইখালি এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন অ্যাডভোকেট আব্দুল মান্নান (৫৫)।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সকাল পৌনে ১১টার দিকে কানাইখালির সাহারা প্লাজা এলাকায় নিজ বাসার সামনের রাস্তা পার হচ্ছিলেন মান্নান।

এ সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং অচেতন হয়ে পড়েন।

পথচারীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করেছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি মিজানুর।