হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে ‘হিমু পরিবহনের’ কর্মসূচি
নন্দিত লেখক হুমায়ূন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে তার ভক্তদের সংগঠন ‘হিমু পরিবহন’।
যুক্তরাষ্ট্রে চিকিৎসারত অবস্থায় ২০১২ সালের ১৯ জুলাই জনপ্রিয় এই লেখক ৬৩ বছর বয়সে মারা যান। রোববার তার তৃতীয় মৃত্যুবার্ষিকী।
‘হিমু পরিবহনের’ কর্মসূচির মধ্যে রয়েছে ৬৪টি জেলায় পাঠাগার স্থাপন, ক্যান্সার সচেতনতামূলক লিফলেট বিতরণ, বৃক্ষরোপণ (কদমগাছ) ও চলচ্চিত্র উৎসব।
এছাড়াও রয়েছে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন।
ভক্তরা লেখকের সৃষ্ট চরিত্র হিমু ও রূপার আদলে হলুদ পাঞ্জাবি, টি-শার্ট ও নীল শাড়ি পড়বেন বলে জানানো হয় হিমু পরিবহনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সিংঙ্গাপুর, মালয়েশিয়া, ও লেবাননসহ ১৫টি দেশে একই দিনে এই কর্মসূচি পালিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
