২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় মাদকসেবী ৩ মাদ্রাসা ছাত্রের কারাদণ্ড

বরগুনায় মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরে একটি মাদ্রাসার তিন ছাত্রকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 12:16 AM

Updated : 22 Aug 2022, 12:49 PM

স্থানীয় দারুল উলুম নেছারিয়া আলীয়া মাদ্রাসার ছাত্রাবাসে তারা মাদক সেবন করছিলেন বলে গোয়েন্দা পুলিশের এসআই জহিরুল ইসলাম জানান।

দণ্ডিতরা হলেন- গোলাম মাওলা, সোহাগ ও আশিকুর রহমান মিরাজ।

এসআই জহিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মাদ্রাসার ছাত্রাবাসে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। সেখান থেকে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণও জব্দ করা হয়।”

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী তিন জনকে ৬ মাস করে কারাদণ্ড দেন।

তারা তিনজনই দশম শ্রেণির ছাত্র বলে নেছারিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মামুনুর রশিদ জানান।