ঝিনাইদহে এক ব্যক্তির লাশ উদ্ধার
ঝিনাইদহ সদর উপজেলায় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার ফুরসন্দি গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান।
তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এএসপি গোপিনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালের পানিতে লাশ ভাসতে দেখে গ্রামের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে।
৬/৭ দিন আগে ওই ব্যক্তিকে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি খালে ভাসিয়ে দিয়েছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
