২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ট্রাক্টর চাপায় ৩ অটোরিকশা আরোহী নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাক্টর চাপায় তিন অটোরিকশা আরোহী নিহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 08:39 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কটিয়াদী-মঠখলা সড়কের ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কটিয়াদী থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঁইয়া।

নিহতরা হলেন, কটিয়াদীর মসূয়া এলাকার আবু সিদ্দিক (৩৫), একই এলাকার মামুন (২২) ও আসমিতা এলাকার জসিম উদ্দিন (৪০)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বালুবাহী ট্রাক্টরটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং কটিয়াদী হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।