২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

নওগাঁর পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্তের ওপারে এক বাংলাদেশিকে আটক করেছে  ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 05:44 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

বৃহস্পতিবার ভোরে দুয়ারপাল সীমান্তের ২৩১ নম্বর পিলারের ওপার থেকে গরু নিয়ে আসার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন নওগাঁ ১৪ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান।

আটক জিয়াবুল ইসলাম (৩২) পোরশা উপজেলার চকবিসনোপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বিএসএফ জিয়াবুলকে গরুসহ ভারতের মালদা জেলার হবিপুর থানায় হস্তান্তর করেছে বলে এ বিজিবি কর্মকর্তা জানান।

বিজিবি কর্মকর্তা রফিকুল বলেন, বুধবার রাতে জিয়াবুলসহ আরও ১০/১৫ জন ২৩১ নম্বর পিলারের কাছ দিয়ে গরু আনতে সীমান্তের ওপারে যান। ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতের ৩১ বিএসএফের কাদেরীপাড়া ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে আসলেও চারটি গরুসহ ধরা পড়েন জিয়াবুল।

“এ ঘটনায় বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেয়। জবাবে বিএসএফ জিয়াবুলের বিরুদ্ধে অবৈধ্ অনুপ্রবেশ ও গরু চুরির অভিযোগে দুটি মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানায়।”