২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে বই ছাপানোয় চট্টগ্রামে ছাপাখানা সিলগালা

অবৈধভাবে উচ্চ মাধ্যমিক শ্রেণির বই ছাপানোর অপরাধে চট্টগ্রামের একটি ছাপাখানা সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 05:09 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

বৃহস্পতিবার দুপুরে নগরীর সিরাজদৌল্লাহ রোড রুমঘাটা এলাকায় ‘তাজমহল প্রিন্টিং প্রেস’ সিলগালা করে ১০ হাজার বই জব্দ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঢাকার বাইরে কোনো জেলায় সরকারি বই ছাপানোর অনুমোদন দেওয়া হয়নি।

“কিন্তু প্রেসটিতে অবৈধভাবে নিম্নমানের কাগজ দিয়ে এইচএসসির ইংরেজি প্রথমপত্রের বই ছাপানো হচ্ছিল।”

ম্যজিস্ট্রেট রুহুল আমিন বলেন, বিষয়টি নিয়ে ঢাকা থেকে জেলা প্রশাসককে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রেসে অভিযান চালিয়ে বইগুলো জব্দ করা হয়।

“মালিককে পাওয়া না যাওয়ায় প্রেসটি সিলগালা করে দেওয়া হয়”, বলেন তিনি।