২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস ছিনতাইয়ের অভিযোগে আটক ৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাস ছিনতাই করে পালানোর সময় ছয় যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 04:50 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার সাদাল্লাপুর বাজার থেকে তাদের আটক করা হয় বলে কালিয়াকৈর থানার ওসি মো. ওমর ফারুক জানান।

আটককৃতরা হলেন, জামালপুরের রেজাউল করিম (২০), রংপুরের মো. রনি (২২), বরিশালের সুমন মিয়া (২৪), রংপুরের সবুজ মিয়া (২৫), জামালপুরের সোনাহার মিয়া (২১) ও গাইবান্ধার মাসুদ (২২)।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আরও জানান, সাদাল্লাপুর বাজারের চন্দ্রা এলাকার জোড়া পাম্প ফিলিং স্টেশনের সামনে একটি বাস পার্কিং করা ছিল। বুধবার গভীর রাতে ১০-১২ জন দুর্বৃত্ত বাসের জানালা ভেঙে ভেতরে ঢুকে বাস চালক খাদেমুল ইসলাম ও তার সহযোগী ঝলক মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসটি নিয়ে তারা পালিয়ে যায়।

“পরে সাদাল্লাপুর বাজারের কাছে বাসটি নষ্ট হয়ে ওই ছয় যুবক বাস থেকে নেমে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় এলাকাবাসীর সন্দেহ হলেতাদের আটক করে পিটুনি দেয়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানান ওসি।

এ ব্যাপারে একটি মামলা হয়েছে।