ওভারব্রিজে বাসের ধাক্কা, চালক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এক বাসচালক নিহত হয়েছেন।
নিহত মো. কামাল হোসেন (৫০) ঢাকা-নোয়াখালী রুটের ‘সোনালী পরিবহন’ নামে বাসের চালক ছিলেন।
বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, সকালে কামাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসে তার ছেলে শিমুল।
“পরে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।
শিমুলের বরাত দিয়ে সেন্টু জানান, বাবা-ছেলে বাস নিয়ে নোয়াখালী থেকে ঢাকায় এসেছিলেন যাত্রী নিতে।
“ভোরে রায়েরবাগ এলাকায় ফুটওভারব্রিজের সঙ্গে বাসটির ধাক্কা লাগলে কামাল আহত হন।”
দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিল না বলে শিমুল পুলিশকে জানিয়েছেন।
