২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ভ্যান খাদে, সবজি ব্যবসায়ী নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সবজিবাহী একটি পিকআপ ভ্যান খাদে পড়ে এক ব্যবসায়ী নিহত এবং চালকসহ  দুই আরোহী আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 01:40 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

বৃহস্পতিবার ভোরে উপজেলার লতিফপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার ওসি মো. ওমর ফারুক জানান।

আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে কারও নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেগুন নিয়ে ঢাকা যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ভ্যানের উপর থাকা একজন ব্যবসায়ী বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।