২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ভাইয়ের আঘাতে আহত যুবকের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত এক যুবক ছয় দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 10:13 AM

Updated : 22 Aug 2022, 12:48 PM

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয় বলে পাঁচবিবি থানার ওসি ফরিদ হোসেন জানান।

নিহত এরশাদ আলী (৩০) পাঁচবিবির রাইগ্রামের রইছ উদ্দিনের ছেলে।

গত ১০ জুলাই রাইগ্রামে নিজেদের বাসায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই নূর আলমের (২৬) হামলার শিকার হন এরশাদ। ঘটনার পর থেকে আলম পলাতক।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে ঝগড়ার মধ্যে আলম লাঠি দিয়ে এরশাদকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর আহত এরশাদকে প্রথমে জেলা আধুনিক হাসপাতালে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে একদিন পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বুধবার ঢাকায় এরশাদের মৃত্যু হলে পুলিশ রাতেই তার লাশ পাঁচবিবি থানায় নিয়ে আসে।

ওসি ফরিদ বলেন, “বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা না হলে পুলিশই বাদী হয়ে হত্যা মামলা করবে।”