টেকনাফে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কক্সবাজারের টেকনাফে বাস-অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।
বুধবার সন্ধ্যা টেকনাফ স্থলবন্দর সংলগ্ন বরইতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার।
নিহত আব্দুল মালেক (৩৫) হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের (অনিবন্ধিত) মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।
আহতরা হলেন,লেদা রোহিঙ্গা ক্যাম্পের (অনিবন্ধিত) মো. ইসমাঈল (৪০), শাহপরীর দ্বীপের রুবেল(১৫), রহমত উল্লাহ (৩৫), লাল মিয়া (৫০), হ্নীলার পূর্ব লেদার জালাল উদ্দিন (২৪),ও দমদমিয়ার আজিজ (৪০)।
ওসি আতাউর বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফগামী একটি বাস ও হ্নীলাগামী অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে আহতদের স্থানীয়রা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে মালেকের মৃত্যু হয়।
দুঘর্টনা কবলিত গাড়ি দুইটি আটক করা হয়েছে বলে জানান তিনি।
