২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিজন ভ্যানের ধাক্কায় শিশু আহত, নওগাঁয় মহাসড়ক অবরোধ

আসামিবাহী ভ্যানের ধাক্কায় নয় বছর বয়সী এক শিশু আহত হওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 06:19 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

বুধবার বেলা ১২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার সতীহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত শাহিন গনেশপুর গ্রামের মনসুর রহমানের ছেলে ।

মান্দা থানার ওসি মোজাফ্ফর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসামি বহনকারী রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) প্রিজন ভ্যানটি রাজশাহী থেকে নওগাঁ দিকে যাচ্ছিল।

শিশু শাহিন রাস্তা পারাপারের সময় প্রিজন ভ্যানটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

গুরুতর আহত শাহিনকে উদ্ধার করে প্রথমে মান্দা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে নওগাঁ-রাজশাহী মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে।

উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান খান ও মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।