২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে তিন লঞ্চের মাঝে পড়ে হকারের মৃত্যু

সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে তিন লঞ্চের মাঝে পড়ে নৌকার আরোহী এক হকার নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 08:07 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

মঙ্গলবার দুপুর ২টার দিকে সদরঘাট ১৩ নম্বর পন্টুনের পূর্ব পাশে নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতের নাম মো. ইব্রাহিম (২৫)। তার মৃতদেহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সদরঘাটে নৌ-পুলিশের উপপরিদর্শক সাহেব আলী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুপুরে এমভি জাহিদ-৩, মিরাজ ও দিঘলদী লঞ্চের মাঝে পড়ে একটি নৌকা।

ওই নৌকায় করে ইব্রাহীম রুটি বিক্রি করছিলেন। তিন লঞ্চের মাঝে পড়ে আঘাত পেয়ে তিনি পানিতে পাড়ে যান।

পরে আশপাশের লোকজন ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে।