২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেটকার খাদে পড়ে কুষ্টিয়া পৌর মেয়রের নাতি-নাতনি নিহত

কুষ্টিয়ার খোকসায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পানিতে ডুবে দুই ভাই-বোন তাথই (৩) ও তাহিয়া (৫) মারা গেছে। তারা শিশুরা কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলীর নাতি ও নাতনি। তাদের বাবা জাহিদুল ইসলাম।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 05:58 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী প্রাইভেটকার কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার মোড়াগাছ ক্লাব মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, নানা বাড়িতে ঈদ করার জন্য মা-বাবার সাথে তাথই ও তাহিয়া ঢাকা থেকে কুষ্টিয়ায় যাচ্ছিল।

ঘটনাস্থলে পৌছার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় সবাই বের হতে পারলেও শিশু দুইটির সিটবেল্ট বাঁধা থাকায় পানিতে ডুবে শ্বাসরোধ হয়ে মৃত্যুবরণ করে।

পরে নিহতদের লাশ নানা বাড়ি কুষ্টিয়াতে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়লে স্থানীয়রা গাড়ি থেকে ৬ জন আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক শিশু জাকিয়া জাহিদ তাথই ও তাসফিয়া জাহিদ তাহিয়াকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় নিহত শিশুদের বাবা জাহিদুল ইসলাম নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। এ সময় গাড়িতে নিহত শিশুদের মা তন্নী, খালা জয়া ও তার মেয়ে আরিনাও ছিলেন বলে জানায় তারা।

</div>  </p>