চুয়াডাঙ্গার সায়েম হত্যার ঘটনায় আটক রাজিবের রিমান্ড
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার সাংবাদিক আবু সায়েম হত্যার ঘটনায় আটক ঘাতক রাজিব হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
চুয়াডাঙ্গায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত সাংবাদিক আবু সায়েম
জীবননগর থানা পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে রাজিব হোসেনকে আদালতে সোপর্দ করে।
জীবননগর থানার ওসি হুমায়ূন কবীর জানান, সাংবাদিক আবু সায়েম হত্যার ঘটনায় ৮ জুলাই ভোরে রাজিব হোসেনকে আটক করা হয়।
মঙ্গলবার সাত দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে হাজির করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
যেহেতু সাংবাদিক আবু সায়েমের পরিবারের লোকজন রাজিব হোসেনকে হত্যাকারী হিসাবে চিহ্নিত করেছে সেহেতু হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য রাজিব হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।
গত ৭ জুলাই রাত ১১টায় বাড়িতে ঢুকে এক সন্ত্রাসী আবু সায়েমকে ছুরিকাঘাত করে। ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিকেলে মারা যান সায়েম।
