২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 05:32 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

মঙ্গলবার দুপুরে আখাউড়া রেলওয়ে স্টেশনের ওভারব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।

পাভেল (১৮)উপজেলার হীরাপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আবদুস ছাত্তার জানান, দুপুরে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়েন পাভেল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাভেলের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।