২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস চালকসহ নিহত ৪

মানিকগঞ্জ সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সংর্ঘষে এক বাস চালকসহ চারজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 05:13 AM

Updated : 22 Aug 2022, 12:47 PM

সোমবার রাত ১টার দিকে সদরের জাগীর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মানিকগঞ্জ সদর থানার এসআই মো. আনোয়ার হোসেন জানান।

নিহতরা হলেন- হরিরামপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের তসলিম হোসেন (৩৫), সদরের জয়নগর গ্রামের রাব্বি মিয়া (২০), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সোনাগড়া গ্রামের রাসেল মোল্লা (৩৫) ও নড়াইলের লোহাগড়া উপজেলার কলাগাছি গ্রামের তকদিন মোল্লা (৭০)।

এদের মধ্যে রাসেল দুর্ঘটনাকবলিত সাদ পরিবহনের বাসটির চালক ছিলেন।

আহত সবাইকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।

এসআই আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধ্যরাতে ওই এলাকায় সাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা মালবোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।  

পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাস চালক রাসেলের মৃত্যু হয়।

লাশগুলো সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে এসআই আনোয়ার জানান।