২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ছয় জন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 04:28 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

সোমবার দুপুরে উপজেলার বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি গাজী শাখাওয়াত হোসেন জানিয়েছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার জানিগাও গ্রামের মনির উদ্দিনের ছেলে মাসুম (২৮) ও একই উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত রফিক আলীর ছেলে বাবুল মিয়া (২৫)।

এরা দুজনেই লেগুনা যাত্রী ছিলেন।

তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, সিলেটগামী বাসের সঙ্গে সুনামগঞ্জগামী যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে আহত আট জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।