২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ১০ নারী জামায়াতকর্মী আটক

রাজধানীর সেগুনবাগিচা থেকে জামায়াতে ইসলামীর ১০জন নারী কর্মীকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 10:43 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

রোববার বিকেলে সেগুনবাগিচার একটি বাসায় ‘গোপন বৈঠকের’ সময় তাদের আটক করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাশরেকুর রহমান খালেদ জানিয়েছেন।

আটকরা সবাই ওই এলাকার জামায়াত কর্মী বললেও তাদের নাম ও বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

পুলিশ কর্মকর্তা খালেদ বলেন, “সোমবার আটকদের আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।”

“রিমান্ডে পেলে তারা গোপন বৈঠকে কী পরিকল্পনা করছিলেন তা জানা যাবে।”