২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভেজালবিরোধী অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে ভেজাল বিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 09:15 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

রোববার নগরীর আলকরণ, পাহাড়তলী ও মাঝিরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

সিসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “অস্বাস্থ্যকর পরিবেশে ফাস্ট ফুড তৈরি করায় পাহাড়তলী থানার আবদুল আলী মার্কেটের আম্মান ফাস্ট ফুডকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

এছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারী আইটেম তৈরী করায় কোতোয়ালি থানার আলকরণ এলাকার বিসমিল্লাহ ঝাল বিতানকে ১০ হাজার টাকা ও সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে সরিষার তেল বোতলজাত করায় শাহ আমানত ওয়েল মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান জাফর।