২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে অস্ত্র ও গুলিসহ শিবির নেতা গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় একাধিক মামলার আসামি ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 06:44 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

রোববার বেলা ১টার দিকে উপজেলার কালনা ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন লোহাগড়া থানার ওসি শেখ লুৎফর রহমান।

গ্রেপ্তার খান আব্দুস সোবহান (২৮) নড়াইল জেলা ছাত্র শিবিরের সভাপতি। তিনি উপজেলার মাকড়াইল গ্রামের খান মশিয়ার রহমানের ছেলে।

তার নামে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, বাসে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।

ওসি লুৎফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি শাটারগান ও দুই রাউন্ড গুলিসহ সোবহানকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।