মহাসড়ক দুর্ভোগের কারণ হবে না: কাদের
ঈদে মহাসড়কে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে সাভারের বিরুলিয়া সেতু পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।
অন্যান্য বছরের তুলনায় এবছর মহাসড়কের অবস্থা ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, “অন্য কোনো কারণে রাস্তায় যানযট হতে পারে, তবে মহাসড়কে কোনো দুর্ভোগ হবে না।”
বৃষ্টির কারণে যেসব স্থানে খানা-খন্দ রয়েছে সেগুলো আজকের মধ্যে মেরামত করা হবে বলে জানান তিনি।
