২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন

নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণের দায়ে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 06:13 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহাম্মদ রোববার এ রায় দেন।

এছাড়া দণ্ডিতদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাভোগ করতে হবে।

আসামিদের বয়স বিবেচনায় আদালত তাদের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বলে রায়ে উল্লেখ করা হয়।

দণ্ডিতরা হলেন নরসিংদী সদর উপজেলার দাসপাড়া মহল্লার আব্দুল রাজ্জাকের ছেলে শাহ আলম (১৮), আলম মিয়ার ছেলে সবুজ (১৮), রফিক মিয়ার ছেলে রমজান (১৮), মহিউদ্দিন মিয়ার ছেলে মোবারক ওরফে মোকারম (১৮) এবং রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা এলাকার আফাজউদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম স্বপন (১৮)।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ১৯ জানুয়ারি দাসপাড়া মহল্লার এক কিশোরীকে (১৫) আসামি শাহ আলম রান্না করে দে্ওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়।

পরে আলম ও তার পাঁচ বন্ধু মিলে মেয়েটিকে ধর্ষণ করে।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর শরীফুল ইসলাম চৌধুরী।