২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদকে কটূক্তি, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের এক সংসদ সদস্যকে ফেইসবুকে কটূক্তি করার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 05:30 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, রোববার ভোরে বেলকুচি উপজেলার চালা এলাকার একটি বাসা থেকে রিয়াদ হোসেনকে (২৫)গ্রেপ্তার করা হয়।

Image
বেলকুচি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ হোসেন

বেলকুচি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ হোসেন

দুপুরে আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

রিয়াদ হোসেন উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের রকিবুল মাস্টারের ছেলে এবং বেলকুচি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।

ওসি আনিসুর রহমান আরও জানান, রিয়াদ ৪ জুলাই তার ফেইসবুকে সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আব্দুল মজিদ মন্ডলকে কোকেন ব্যবসায়ী উল্লেখ করে ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন।

এ ঘটনায় ওই সাংসদের বেয়াই জাহাঙ্গীর আলম রোববার সকালে বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনে থানায় মামলা করেন।

রিয়াদের বিরুদ্ধে আরেকটি প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এ দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।