২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর শহর রক্ষা বাঁধে ধস, ফেলা হচ্ছে জিও ব্যাগ

ফরিদপুর শহর রক্ষা বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। ধস ঠেকাতে বালু ভরতি জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলছে পানি উন্নয়ন বোর্ড।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 05:18 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

শহরতলীর ধলার মোড় এলাকায় ৫০ মিটার জুড়ে সিসি ব্লক ধসে যায় শনিবার ভোরে। ওইদিন সন্ধ্যা থেকে ফরিদপুর পানি উন্নায়ন বোর্ড জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলে ধস ঠেকানোর চেষ্টা করছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার সন্ধ্যা থেকেই বালুভর্তি জিও ব্যাগ প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত স্থানে ফেলা হচ্ছে। পরে সেখানে সিসি ব্লক ফেলা হয়।

যেভাবে কাজ হচ্ছে তাতে আগামী দুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে বলে জানান তিনি।

এর আগে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে শহর রক্ষা বাঁধের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় ২০ মিটার ধসে যায়।

ভাঙনের হাত থেকে ফরিদপুর শহরকে রক্ষা করতে ২০১০ সালের শেষের দিকে ১৯৮ কোটি টাকা ব্যয়ে শহরতলীর সিঅ্যান্ডবি ঘাট এলাকার ধলার মোড় থেকে হাজিগঞ্জ পর্যন্ত ১০ কিলোমিটার বাঁধটি  নির্মাণ করা হয়।

</div>  </p>