২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ

সাতক্ষীরা সদর উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন একটি গ্রাম থেকে গুলিবিদ্ধ এক রাখালের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 05:08 AM

Updated : 22 Aug 2022, 12:46 PM

নিহত মুকুল হোসেন উপজেলার হাওয়ালখালী গ্রামের মৃত মহাতাব উদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

উপজেলার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের দুবলী এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি এক রাখাল নিহত হয়েছে- শনিবার দিনভর এমন গুজবের পর মধ্যরাতে মুকুলের লাশ পাওয়া যায় বলে সদর থানার ওসি (তদন্ত) হাশেম মিয়া জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাতে কুশখালী গ্রামের বাদিলকি বিলের পাশে রাস্তায় চাটাইয়ে বাঁধা মুকুলের লাশ উদ্ধার করা হয়।

“বিএসএফের গুলিতে মুকুল নিহত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”