২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে মধ্যরাতে পরিবহন শ্রমিক খুন

রংপুর নগরীর চেকপোস্ট এলাকায় মধ্যরাতে এক পরিবহন শ্রমিককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 03:39 AM

Updated : 22 Aug 2022, 12:46 PM

নিহত লিমন মিয়া (২২) খলিফাটারী এলাকার সুলতান মিয়ার ছেলে।

শনিবার রাত সাড়ে ১২টায় একটি ক্লিনিকের পাশ থেকে লিমনের লাশ উদ্ধার করা হয় বলে কোতয়ালী থানার ওসি আবদুল কাদের জিলানী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, লিমন রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে গাইবান্ধা বাস কাউন্টারে কাজ করতেন।

“রাত ১২টায় বাড়ি ফেরার পথে গলা ও পেট কেটে তাকে হত্যা করা হয়।”

ওসি আবদুল কাদের জানান, দেশ ক্লিনিকের পাশে পান দোকানি মানিক মিয়ার সঙ্গে ধারের টাকা নিয়ে বিরোধ ছিল লিমনের।

“এই বিরোধের জেরে লিমন খুন হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে পান দোকানি মানিক পলাতক রয়েছেন।”

মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।