২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগেই ভোলা-লক্ষ্মীপুর রুটে নতুন ফেরি: নৌ মন্ত্রী

আসছে ঈদের আগেই ভোলা-লক্ষ্মীপুর রুটে নতুন একটি ফেরি যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 06:29 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

শনিবার দুপুরে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাট পরিদর্শনে গিয়ে তিনি খুব শিঘ্রই ভোলা-ঢাকা রুটে রকেট সার্ভিস চালুরও ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, “শেখ হাসিনার সরকারের আমলে নৌ দুর্ঘটনা রোধে কার্যকরী পদক্ষেপ নেয়ার ফলেই এখন নৌ দুর্ঘটনা কমে গেছে। এখন আর ঈদের সময় মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হয় না।”

এরআগে ফেরিঘাট স্বার্থরক্ষা উন্নয়ন কমিটি ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাটের উন্নয়নের জন্য ১১ দফা সম্বলিত স্বারকলিপি মন্ত্রীর হাতে তুলে দেয় ।

২০০৮ সালের ২৭ ফেব্রুয়ারি ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি সার্ভিস চালু হয় । বর্তমানে কস্তরি, কামিনী ও কনকচাপা নামে ৩টি ফেরি এ রুটে চলছে ।

</div>  </p>