২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে ফেরার পথে ২১ বাংলাদেশি আটক

ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে দিনাজপুরের হিলি সীমান্ত থেকে ২১ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 04:10 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল জব্বার জানান, শনিবার সকালে সীমান্তের প্রবেশ পথ সিপি রোডের একটি বাড়ি থেকে এদের আটক করা হয়।

এরা হলেন, এনামুল, আজিজুল, জয়নাল শহিদুল, জুয়েল, রাজাবুন, মোবারক, শাহাজান, নাছির, ধনিরাম, বিমল, জামান, দুলাল, জাহাঙ্গীর, আকিবুল, জগো, মন্টু, বাবুল, ফারুক, তরিকুল ও মোহন। এদের সবার বাড়ি ঠাকুরগাঁও জেলা সদরে।

আব্দুল জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরা ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রবেশ পথ সিপি রোডের কাছে একটি বাড়িতে জড়ো হয়ে ঠাকুরগাঁও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সীমান্ত এলাকায় টহলে থাকা বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটকদের হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।