২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছিনতাইয়ের সময় আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 11:52 AM

Updated : 22 Aug 2022, 12:46 PM

শুক্রবার গভীর রাতে ঈশ্বরগঞ্জের মৃগালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নজরুল ইসলাম (৪০), সাজু মিয়া (৫২), আবু সাঈদ (৩৮), আবুল মুনসুর (৩৫), গৌরিপুর উপজেলার ইসমাইল হোসেন (৩২) ও বাবুল হোসেন (২২) এবং নেত্রকোণার চাঁন মিয়া (৩১) ও আল আমিন (২২)।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, মৃগালী এলাকায়

একদল দুর্বৃত্ত এক মোটরসাইকেল আরোহীকে আটকে অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সেখানে টহল পুলিশ পৌঁছে তাদের ধাওয়া করে হাতেনাতে আট জনকে গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।