২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সংঘর্ষে আহত আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই সংঘর্ষে আহত দুজনের মৃত্যু হল।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 11:50 AM

Updated : 22 Aug 2022, 12:46 PM

শনিবার সকালে কিশোরগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কেন্দুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্বাস আলী।

নিহত আল-আমীন (২৩) উপজেলার গোপালাশ্রম গ্রামের বাসিন্দা।

এর আগে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নায়েব আলী (৫৫) নামে আহত আরেক জন মারা যান।

এসআই আব্বাস আলী জানান, গোপালাশ্রম গ্রামের ফারজুল ইসলামের সঙ্গে ওয়াশিদ মিয়ার পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে গত ৪ জুন দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

নিহত দুইজনই ফারজুল ইসলাম পক্ষের বলে জানান এসআই আব্বাস।

তিনি বলেন, আল আমীনের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।