২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় কর্ণফুলী গার্ডেন সিটিতে অগ্নিকাণ্ড

রাজধানীর শান্তিনগরে কর্ণফুলী গার্ডেন সিটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। তাৎক্ষণিকভাবে এর কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 10:15 AM

Updated : 12 Oct 2022, 04:00 PM

শনিবার সকাল ৯টার কিছু সময় পর ১৯ তলা এই ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত ঘটে বলে দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৯টা ৭ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।”

আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে মনিরুল বলেন, “ঘটনাস্থলে যারা আছে তারা এখনও প্রতিবেদন পাঠায়নি।”