২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ

গাজীপুরের কাপাসিয়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 05:51 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

শুক্রবার উপজেলার সালদ-চৌরাস্তা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে জানান কাপাসিয়া থানার ওসি মো. আহসান উল্লাহ।

তিনি বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম বলেন, সকালে রাস্তার পাশে গলায় রশি বাঁধা অবস্থায় ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

“যুবকের নাক ও কানে রক্তের দাগ রয়েছে।”

শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লাশ রাস্তার পাশে ফেলে রেখেছে এ ধারণা করা হচ্ছে- জানান ওসি আহসান।