২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুজানগরে স্কুল ছাত্র খুন

পাবনার সুজানগরে নিখোঁজের একদিন পর এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 02:47 AM

Updated : 22 Aug 2022, 12:45 PM

বৃহস্পতিবার রাতে শাকিল শেখের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাকিল উপজেলার মানিকহাট গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে এবং মানিকহাট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। 

সুজানগর থানার ওসি হাবিবুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকাল থেকে শাকিল নিখোঁজ ছিল।

বৃহস্পতিবার রাতে স্থানীয়দের কাছে খবর পেয়ে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসানপুর গ্রামে মুজিব বাঁধের পাশের ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করেন।

ওসি আরও বলেন, পারিবারিক বিরোধের জেরে শাকিলকে শ্বাসরোধ করে হত্যার পর দূর্বৃত্তরালাশ ওই ক্যানেলে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় শাকিলের বাবা মান্নান শেখ বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।