২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সবচেয়ে বড় বিলবোর্ডটি অপসারণ

চট্টগ্রামের সবচেয়ে বড় বিলবোর্ডটি অপসারণ করল চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 10:51 PM

Updated : 12 Oct 2022, 03:58 PM

বৃহস্পতিবার বন্দর নগরীর জিইসির মোড় থেকে দুই হাজার ৬২৫ বর্গফুটের বিলবোর্ডটি অপসারণ করে সিসিসির ভ্রাম্যমাণ আদালত।

সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসানের যৌথ অভিযানে একই এলাকা থেকে আরও দুটি বিলবোর্ড অপসারণ করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত মালিক পক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, নিয়মিত কর পরিশোধ সত্ত্বেও বিলবোর্ডগুলো অপসারণ করা হচ্ছে।

তবে, সিসিসির সচিব রশিদ আহমদ উপস্থিত সাংবাদিকদের বলেন, “২০১৫-২০১৬ অর্থ বছরে নতুন করে কোন বিলবোর্ডের অনুমোদন দেয়া বা নবায়ন করা হয়নি। তাই বিলবোর্ডটি অপসারণে কোন বাধা নেই।”

বিলবোর্ড অপসারণের সময় নগর পুলিশের কমিশনার আবদুল জলিল মন্ডল, সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।