২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে নালা থেকে যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে পয়ঃনিষ্কাশনের নালা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 11:46 AM

Updated : 12 Oct 2022, 03:59 PM

বৃহস্পতিবার সকালে হোসেন মার্কেট এলাকায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে টঙ্গী মডেল থানার এসআই আতাউর রহমান জানান।

নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। জিন্স ও ফুল হাতা শার্ট পরিহিত ওই যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ।

এসআই আতাউর বলেন, “সম্ভবত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে শ্বাসরোধে হত্যার পর লাশ ড্রেনে ফেলে যায়।”

পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান তিনি।