২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মোটরসাইকেল আরোহী নিহত

বরিশালের গৌরনদী উপজেলায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 08:43 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

বুধবার সন্ধ্যায় ভূরঘাটা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল খান (২২) উপজেলার বাদুরতলা এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি উপজেলার লেবুতলায়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান চৌধুরী জানান, মোটরসাইকেলযোগে বাদুরতলা থেকে ভূরঘাটা যাচ্ছিলেন রাসেল খান।

ভূরঘাটা পৌঁছতেই ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।