বৈরি আবহাওয়ায় বরিশালে নামেনি বিমান
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বরিশালে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে গেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
বুধবার বিকালে বরিশাল বিমান বন্দরের ম্যানেজার হানিফ গাজী এ তথ্য নিশ্চিত করেন।
ফ্লাইট অবতরণ করতে না পারায় ওই বিমানের সকল যাত্রীর টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানান বাংলাদেশ বিমানের (বরিশাল) ম্যানেজার খলিলুর রহমান।
সপ্তাহের রোববার ও বুধবার ঢাকা-বরিশাল রুটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চলাচল করে।
