২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মাইক্রোবাসে কিশোরের লাশ, যুবক আটক

সিলেটে মাইক্রোবাসে করে এক কিশোরের লাশ নিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 07:52 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

বুধবার দুপুরে শহরতলীর কুমারগাঁও এলাকা থেকে মুহিত আলম (৩০) নামের ওই যুবককে আটক করা হয়।

আটক মুহিত সিলেট সদর উপজেলার শেখপাড়া গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।

জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক  (তদন্ত) আলমগীর হোসেন জানান, কুমারগাঁও এলাকায় আনুমানিক ১৫ বছরের এক কিশোরের মরদেহ একটি মাইক্রোবাসে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মাইক্রোবাসসহ মুহিতকে আটক করে পুলিশে দেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত পুলিশকে জানিয়েছে, কুমারগাঁও এলাকার একটি গ্যারেজ থেকে ভ্যান চুরি করার সময় ধরা পড়লে তাকে বেধড়ক পেটানো হয়। সে মাইক্রোবাসযোগে কিশোরকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল।

মুহিতের বক্তব্য যাচাই-বাছাই করতে পুলিশ তদন্তে নেমেছে জানিয়ে ওসি বলেন,

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।