২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পিস্তল ও ইয়াবাসহ যুবক আটক

ফেনী শহরে বিদেশি পিস্তল ইয়াবা টাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 07:48 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

বুধবার বিকালে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের মার্কেন্টাইল ব্যাংকের সামনে থেকে রায়হান হোসেন রিয়াদকে (৩২) আটক করা হয়।

তিনি শহরের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন পশ্চিম ডাক্তার পাড়ার আবুল কাশেমের ছেলে।

ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, বিকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের মার্কেন্টাইল ব্যাংক সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি ওিএক হাজারের বেশি ইয়াবা বড়িসহ রায়হান হোসেন রিয়াদকে আটক করে পুলিশ।