২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে দুর্ঘটনায় যুবক নিহত

কক্সবাজারের রামু উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2015, 09:19 PM

Updated : 25 Apr 2022, 01:34 PM

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাকমারকুল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রামু থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

নিহত জাহেদুল ইসলাম (২২) কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের উত্তর পাতলী এলাকার মৃত হাফেজ আহমদের ছেলে।

এসআই রফিকুল জানান, চাকমারকূল স্টেশনে মোটরসাইকেল ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক জাহেদুল ছিটকে পড়ে যান।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিতে অসম্মতি জানানোয় জাহেদের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই।